July 25, 2026, 7:02 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ‘শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়।

র্যালি শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার মুরাদ হোসেন।

উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পিআইও হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, নাগরিক টিভির জামালপুর সদর প্রতিনিধি আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সদস্য রিপন রাজ, গাজী মোস্তফা, হারুন উর রশিদ, রাসেল রানা, গোলাম মোস্তফা, মো. শহিদুল্লাহ এবং অন্যান্যের মধ্যে জামিল আহমেদ ও ইমরান সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সারাবিশ্বে ক্ষমতাশালীদের চোখে চোখ রেখে সাংবাদিকতা করে যাচ্ছে গণমাধ্যম কর্মীরা।

গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সব সময় সত্য তুলে ধরছে।

তবে গণমাধ্যম স্বাধীন না হলে মুক্ত সাংবাদিকতা অন্তরায় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ