July 25, 2026, 7:01 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

নেত্রকোনার কৃতি সন্তান কাজী ইমদাদুল হক (বি এস টি আই) এর মহাপরিচালক

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে কৃতি সন্তান হাওর পারের শিক্ষা পিপাসু কোমল কবি,সাহিত্যিক গবেষক, লেখক, কাজী ইমদাদুল হক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, কাজী ইমদাদুল হক।

রোববার (৩ মে) তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

দীর্ঘ তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ কাজী ইমদাদুল হক দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও কাঠামোগত উন্নয়নে অবদান রাখেন।

কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে (এলটিইউ) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেও তিনি সুনাম অর্জন করেন।

এছাড়া, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্রজীবনে সাহিত্য ও বিতর্কে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার রচিত ‘কালো টাকা’ (Black Money) গ্রন্থটি গবেষণাধর্মী কাজ হিসেবে বিশেষভাবে আলোচিত।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি কাজী ইমদাদুল হক হাওর পারের বিদ্যালয়গুলোতে শিকার মান নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। কাজী ইমদাদুল হক মোহনগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের কাজী পরিবারের গর্বিত সন্তান।

তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও গণমাধ্যমে আয়কর বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছেন। অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ