September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট এবং আইপিএস প্রদাণ করেছে ফেসবুক ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন।

রবিবার (৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ারও প্রদাণ করে সংগঠনটি।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিং এর কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইল চেয়ারের অভাবে বয়স্ক, প্রসূতি ও দূর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর তাই অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে স্বপ্নের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনায় এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুির রহমান তামিম, সংগঠনের ভলান্টিয়ার আসিফা রেজাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সময় একটি আইপিএস, ৪টি হুইল চেয়ার ও ১০টি চার্জার লাইট প্রদাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ