September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে এই মাদক উদ্ধার করে।

​মনোহরপুর বিওপির আওতাধীন রামনাথপুর গ্রাম (সীমান্ত থেকে ৩ কিলো ভেতরে)।​বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশি করে ২৭ বোতল মদ পাওয়া যায়।​জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪১,০০০ টাকা।উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে নদীপথ ও স্থলপথে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ