July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

অযত্ন-অবহেলায় পড়ে আছে নোবিপ্রবির ভলিবল-বাস্কেটবল কোর্ট

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের লক্ষ্যে ভলিবল ও বাস্কেটবল কোর্ট নির্মাণ করা হলেও উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি একটি ম্যাচ। উদ্বোধনের পর থেকেই কোর্ট দুটি অবহেলায় পড়ে আছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এক কোণে নির্মিত বাস্কেটবল ও ভলিবল কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। উদ্বোধনের সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোর্টে কোনো খেলা বা অনুশীলন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বাস্কেটবল কোর্ট নির্মাণ সম্পন্ন হলেও কোর্টে যাওয়ার সংযোগ সড়কের কাজ এখনো অসম্পূর্ণ। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত কোর্টে কোনো ম্যাচ বা অনুশীলন না হলেও এরই মধ্যে ছিঁড়ে গেছে বাস্কেটবল কোর্টের নেট, যা রক্ষণাবেক্ষণের অভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

এছাড়াও কোর্টের চারপাশে আগাছা ও ঘাস গজিয়ে পুরো এলাকাটি অগোছালো হয়ে পড়েছে, যা নতুন স্থাপনার সৌন্দর্য নষ্ট করছে। শিক্ষার্থীরা বলছেন, উদ্বোধনের সময় যে উৎসাহ-উদ্দীপনা দেখানো হয়েছিল, বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। ফলে নতুন নির্মিত খেলার কোর্ট ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের জন্য নির্মিত বাস্কেটবল কোর্ট অবহেলায় পড়ে থাকলেও প্রায় একই সময়ে উদ্বোধন হওয়া শিক্ষকদের জন্য নির্মিত লন টেনিস কোর্টে নিয়মিত ম্যাচ ও অনুশীলন চলছে।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবির শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে বলেন, বর্তমানে তারা ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন। জনবল সংকট, বিশেষ করে গ্রাউন্ডসম্যানের অভাবে সব খেলার কোর্ট নিয়মিত রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, পর্যায়ক্রমে একের পর এক টুর্নামেন্ট আয়োজন করা হলেও চলতি অর্থবছরে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। এছাড়া বাস্কেটবল ও ভলিবল কোর্টের কিছু আনুষঙ্গিক কাজ এখনও বাকি রয়েছে, যা আগামী বাজেটে সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ