July 25, 2026, 4:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ভিসা চালুর বিষয়ে যে বার্তা দিলেন ভারতের সহকারী হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট

বিজনেস ভিসাসহ সব ধরনের ভিসা জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

শনিবার (২ মে) লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

এসময় শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে দুই দেশের উন্নয়নের স্বার্থে বৈঠকে দু-দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। 
আলোচনায় মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানির যে জটিলতা আছে সেটা নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু আছে অথচ বুড়িমারী স্থলবন্দরে নিষেধাজ্ঞায় আছে সেটি নিয়ে কাজ করা হবে।
এসময় বিজনেস ভিসাসহ সব ধরনের ভিসা জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন ভারতের সহকারী হাইকমিশনার। 

এছাড়াও বৈঠকে দুই দেশের আমদানি-রফতানি কাজে সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। 
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য বন্দরে আমদানি-রফতানি হয় কিন্তু বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না, সে বিষয়ে হাইকমিশনারকে অবগত করা হয়েছে। 

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার স্থলবন্দর পরিদর্শনে আসেন। এ সময় বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ