September 15, 2026, 1:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর সাম্প্রতিক হামলায়, ফ্রান্সের নিন্দা

আর্ন্তজাতিক ডেস্ক

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট বলেছেন, পবিত্র ভূমিতে এ ধরনের ‘খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জিন নোয়েল ব্যারোট বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনাটি উল্লেখ করেন। এ ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করে মাটিতে ফেলে দেয়, এতে তার মাথায় আঘাত লাগে। পরে আবার ফিরে এসে তাকে লাথি মারতেও দেখা যায়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

একই সঙ্গে তিনি আহত সন্ন্যাসিনীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ