July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শরণখোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

১লা মে (শুক্রবার) সকাল ৯টায় শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে শ্রমিক সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ছরোয়ার হোসাইন বাদল’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম সাগর এর সঞ্চালনায় রায়েন্দা শহীদ মিনার চত্বরে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, রায়েন্দা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান মীর, এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে জামায়াতে ইসলামী শ্রমিক-মালিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ন্যায্য মজুরি এবং ইসলামী শ্রমনীতি চালুর দাবী জানিয়েছে। বক্তরা বলেন, “শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে,” এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে মালিক-শ্রমিক দ্বন্দ্ব দূর করার ওপর জোর দেন তারা। বক্তরা বলেন ,শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সচেষ্ট হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শ্রমিকল্যাণের দাবী সমূহের মধ্যে রয়েছে-

* ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শ্রম নীতি ঢেলে সাজাতে হবে।
* অবিলম্বে সার্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাত ভিত্তিক নূন্যতম মজুরি মানদন্ড নির্ধারণ করতে হবে।
* সরকারি ও বেসরকারি খাতের মজুরি বৈষম্য দূর করতে হবে।
* গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে।
* চাল ডাল ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
* পরিবহন সেক্টর সহ সকল শ্রমিক সেক্টরে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
* কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
* বন্ধকৃত পাটকল , সার কারখানা চালু করতে হবে।
*নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
* শ্রমিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা চিকিৎসা বাসস্থান সহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
* কর্মস্থলে আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
* প্রবাসী শ্রমিকদের উপর সকল প্রকার হয়রানি নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
* শিশুশ্রম বন্ধ করতে হবে।
* শ্রমিকদের ন্যায়বিচার ত্বরান্বিত করতে শ্রম আদালত বৃদ্ধি ও দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
* গণভোটে প্রতিফলিত জনগণের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সমাবেশে এছাড়াও শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

সমাবেশ শেষে একটি রেলি বের হয়ে রায়েন্দা বাজারের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় হয়ে রায়েন্দা ইউনিয়ন জামায়াত অফিসের সামনে এসে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং’র মাধ্যমে শেষ হয়।

এছাড়াও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতৃত্বে সকাল দশটায় একটি রেলি বের হয়ে রায়েন্দা বাজারের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে রায়েন্দা বাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ