September 15, 2026, 3:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মহান মে দিবসে বরিশালে বিভিন্ন সংগঠনের শ্রমিক সমাবেশ ও র‌্যালি

বরিশাল ব্যুরো প্রধান

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক শ্রমিক সমাবেশ ও র‌্যালি বের হয়।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।

শ্রমিক সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

এছাড়া নগরীতে মে দিবস উপলক্ষে লাল পতাকা মিছিল করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশার জেলা কমিটি।

মে দিবসের সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকরা আজও বঞ্চিত। তারা তাদের ন্যয্য অধিকার আদায়ের জন্য লড়াই করছে। এখনো শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। এসময় তারা শ্রমিকদের ৮ ঘন্টা কাজ, ন্যার্য মজুরী, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এদিকে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে বিএনপি৷
দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র‌্যালি বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ