September 15, 2026, 3:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঝিকরগাছা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখনও অনেক শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিক দিতে গড়িমসি করে। তিনি বলেন, অধিকার কেউ কাউকে হাতেতুলে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আমি আপনাদের পাশে আছি।

সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো সমস্যা সমাধানে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টাগন অধ্যাপক হারুনার রশিদ,উপজেলা সাবেক শ্রমিক কল্যান সভাপতি মাওলানা দ্বীন ইসলাম,সাবেক সেক্রেটারি আবিদু রহমান

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, আসমোতুল্লাহ,ইমামুল ইসলাম,পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান, ভ্যান ও রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মো. আমিনুল রহমান, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হুসাইন, গদখালী ইউনিয়নের সভাপতি হাফেজ আনোয়ার ইসলাম, ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি এনামুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ