October 30, 2026, 11:41 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চান্দগাঁও মধ্যম মোহরা সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ এপ্রিল ও ১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতি ও শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রথম দিনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে গীতাপাঠ, ধর্মীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বংশী শিল্পকলা একাডেমী। অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর দেবনাথ।

এদিন আলোচনা সভা, গঙ্গা আহ্বান এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন শ্যামল চক্রবর্ত্তী এবং সহযোগিতা করেন বৈষ্ণব প্রবর রূপন চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন জয় মহাপ্রভু সম্প্রদায়ের রূপন আচার্য্য ও মাখম চক্রবর্ত্তী।

 

দ্বিতীয় দিন ১ মে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ করা হয়। এদিন শ্রীশ্রী চণ্ডীপাঠ পরিবেশন করেন পণ্ডিত অমল চক্রবর্ত্তী এবং মায়ের পূজায় পৌরহিত্য করেন পণ্ডিত সাগর চক্রবর্ত্তী। পূজার সংকল্প গ্রহণ করেন অভি চৌধুরী (সাজু)। পরে মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্ত্তন এবং অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেন মামুন এবং চান্দগাঁও মোহরা ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,রাজীব বিশ্বাস।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধীর কুমার সরকার ও সাধারণ সম্পাদক বিকাশ চৌধুরী (বিপ্লব), রনধীর চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

দুইদিনব্যাপী এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ