July 25, 2026, 9:08 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেনের জানাজা নামাজ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেনের জানাজা নামাজ আজ ১ মে (জুম’আ বার) সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আমরা কি দৈনন্দিন জীবনে আল্লার সন্তুষ্টির পথে আছি। আমরা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। আমরা কি জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম ও চেষ্টা করে যাচ্ছি। সেটাই যদি হয়, তাহলে সেই শিক্ষা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, সে চেষ্টা আমরা চালিয়ে যাব।
বক্তারা বলেন, মরহুম দেলোয়ার হোসেন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব। ফরিদপুরের ইসলামী আন্দোলনের একজন ত্যাগী পরিশ্রমী এবং বিনয়ী মানুষ ছিলেন। তিনি তার সারা জীবনটাই ইসলামী আন্দোলনের জন্য কুরবানী করেছেন। তার ধ্যান-জ্ঞান ছিল কিভাবে ইসলামী আন্দোলন এই সমাজে প্রতিষ্ঠিত হবে।
বক্তারা আরও বলেন, আমরা হারালাম এক আলোকিত মানুষকে, এক আদর্শের প্রতীককে, এক সংগ্রামী কিংবদন্তিকে। তিনি ছিলেন দ্বীনের একজন নিবেদিত প্রাণ সৈনিক, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সত্য ও ন্যায়ের পথে। তাঁর প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের অদম্য প্রচেষ্টা। মানুষের প্রতি ভালোবাসা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের অঙ্গীকার। সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুত তাওয়াব, শামসুল ইসলাম আল বরাটী, মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রেজাউল করিম, শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আব্দুর রব হাশেমী ও রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম। অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। খেলাফত মজলিস সভাপতি শাহ্, হুমায়ন কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলন সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মো. আমজাদ হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ প্রমুখ। এছাড়াও পরিবারের পক্ষ থেকে দেলোয়ার হোসেনের বড় ছেলে মো. জোবায়ের হোসেন বক্তব্য রাখেন।
জানাজায় বৃহত্তর ফরিদপুরের তার চলার পথের সাথীরাসহ কয়েক সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেলোয়ার হোসেন গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ