September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী

‎বি.এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভা এরাকার হরিজন পল্লীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থানের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে এবং যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা- হরিজন সম্প্রদায়ের পেশাগত মর্যাদা, বিকল্প কর্মসংস্থান, সুপেয় পানির সংকট, স্যানিটেশন সংকট এবং বসতবাড়ির ভূমির মালিকানা সমস্যা তুলে ধরেন।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)  নাজমুন নাহার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি’র অধ্যাপক ও হরিজন সম্প্রদায়ের কমিউনিটির গবেষক স্যালি ক্যাউড।

‎স্বাগত বক্তব্য রাখেন, রিইব’র উপ-পরিচালক রুহি নাজ। সভাপতিত্ব করেন, রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধর।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, সিনিয়র সাংবাদিক ফারুক রহমান, জুলফিকার রায়হান ও পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক মো. ইদ্রিস আলী।

‎হরিজন কমিউনিটির স্বপন কুমার হালদার’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে রিইব’র হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান, রিইব’র ডকুমেন্টশন অফিসার আব্দুল কাদের, রিইব’র সিআরএ রিতা বিশ্বাস, হরিজন কমিউনিটি প্রতিনিধি চন্দন হেলা, জীবন কুমার ডোম ও কনক ডোম প্রমুখ বক্তব্য রাখেন।

‎সভায় বক্তারা বলেন, হরিজন জনগোষ্ঠীর পরিচ্ছন্নতা কর্মীরা আর্থ-সামাজিক ও আত্মপরিচয়ের মানবিক সঙ্কটে আছেন। তাদের এই সংকট নিরসনে সচেতনতা বৃদ্ধির সাথে সরকারি বিভিন্ন পরিসেবায় তাদের অগ্রাধিকার বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ