July 25, 2026, 2:23 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব! ঢাকার প্রতিবাদ

আর্ন্তজাতিক ডেস্ক

বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার।

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার ভাদেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাস্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাস্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে আজ বিকেল পাঁচটার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।
জানা গেছে, এ মাসের মাঝামাঝি এবিপি লাইভে দেয়া হিমন্ত বিশ্ব শর্মার একটি সাক্ষাৎকার সরকারের নজরে এসেছে। ওই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।

ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাস্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপাক্ষিক ইস্যুতে কোনো ধরনের তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ