July 25, 2026, 4:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য তেহরান নয়

আর্ন্তজাতিক ডেস্ক

আন্তর্জাতিক জলসীমার আইন নিয়ে এক নতুন বিতর্ক উসকে দিলেন জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। 

সোমবার, (২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়ছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বর্তমানে বাধ্য নয়। খবর মিডল ইস্ট আইয়ের।

বিবৃতিতে ইরাভানি তার দেশের নেওয়া বিভিন্ন নৌ পদক্ষেপের সপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, বর্তমান সময়টি চরম অস্থিতিশীল। এই পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ চলাচল বজায় রাখার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। ইরানের ওপর যে চাপ তৈরি করা হয়েছে তা থেকে নিজেদের রক্ষা করতেই এই নৌ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের বড় অভিযোগ তুলে দাবি করেন, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের ব্যাপারে এক ধরনের নীরবতা পালন করছে। তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধের বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অবজ্ঞার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন।

আমির সাইদ ইরাভানি আরও বলেন, সমুদ্র নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের যে উদ্বেগ তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। তাদের কর্মকাণ্ড এবং বর্তমান অবস্থানের সঙ্গে এসব উদ্বেগ মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন এই দেশগুলো কেবল নিজেদের স্বার্থেই সমুদ্র নিরাপত্তা নিয়ে কথা বলছে কিন্তু প্রকৃত চিত্রটি তারা দেখতে অস্বীকার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ