September 15, 2026, 4:00 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সেলিম রেজা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঝালকাঠি-১ আসনের মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন, ঝালকাঠি-১ আসনের গণমানুষের নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বহন করে। শ্রমিকদের ত্যাগ, পরিশ্রম ও অবদানের ফলেই আজকের আধুনিক সমাজ ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “মেহনতি মানুষের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।”

সেলিম রেজা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শ্রমিকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি মহান মে দিবসে সকল শহীদ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ