July 25, 2026, 5:10 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে সোমবার, (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর Jean Pesme সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। তিনি জানান, এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।

বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর আশা প্রকাশ করেন, প্রকল্পগু দ্রুত এগিয়ে যাবে। তিনি জানান, সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কোনো খাতে বিনিয়োগের প্রয়োজন হলে বিশ্বব্যাংক সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে গ্রীন জব সৃষ্টি, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে তারা কাজ করতে চায়।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতে বিনিয়োগ ও অর্থায়নের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের ঋণসহায়তা সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রয়োজনে বিশ্বব্যাংকের পরামর্শ গ্রহণ করা হবে।

সাক্ষাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ