September 15, 2026, 6:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়নে বাগেরহাটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের বরশিবাওয়ায় গ্রামীণ নারীদের জন্য হস্তশিল্প ও কারিগরি দক্ষতা উন্নয়নমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ‘KHAN FIBER’-এর উদ্যোগে এবং সামাজিক সংগঠন ‘নবধারা’-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। আয়োজকরা জানান, ‘KHAN FIBER’ ব্যানানা ফাইবার থেকে পরিবেশবান্ধব হাতে তৈরি বিভিন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘KHAN FIBER’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি রবিউল খান, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমডি ইমাম হাসান, ‘নবধারা’-র সমন্বয়ক এমডি সজীব হাওলাদার এবং ব্যবসায়ী আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীরা এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ