October 31, 2026, 2:33 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় এসিআই সীড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড বন্ধু ধানের পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফকিরহাট উপজেলার আট্টাকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই সীড কোম্পানি গোপালগঞ্জ এরিয়া সেলস ম্যানেজার রিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মৃন্ময় দাস। অপরদিকে, শনিবার বিকেলে চিতলমারী উপজেলার খড়মখালী মাঠ দিবসে এসিআই সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ মেহেদী হাসান  (চিতলমারী টেরিটরি) সহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।
কৃষক মোঃ আজিজুল শেখ জানান, এসিআই সীড কোম্পানির বন্ধু ধান চাষ করে ধানের তুলনায় অধিক ফলন পেয়েছেন। তিনি ৩ বিঘা জমিতে বন্ধু ধান চাষ করেছেন। এই ধান চাষে  এসিআই বন্ধু ধানে বেশি সন্তষ্ট। তার দেখাদেখি অন্যান্য কৃষকেরা আগামি বোরো মৌসুমে বন্ধু ধান চাষ করবেন বলে আশা রেখেছেন। কারণ বন্ধু ধান ভাইরাস সহনশীল জাত। এসময় এসিআই সীড এর পক্ষ থেকে কৃষক-কে একটি চার্জার স্প্রে-মেশিন উপহার দেওয়া হয়। এসিআই সীড কোম্পানির কর্মকর্তারা বলেন, বন্ধু ধানের ফলন বেশী এবং পোকা-মাকড় কম লাগে। এছাড়াও এই ধানে রোগ-বালাই কম হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ