September 15, 2026, 8:04 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে পুকুরে পড়ে কৃষকের মৃত্যু

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জাহাঙ্গীর ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে উপজেলার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর ফকির মাঝেরচর এলাকায় নিজের পুকুরে পানি সেচের জন্য পাম্পের লাইন স্থাপন করছিলেন। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান।

এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী মোঃ রিয়াজ ও মোঃ লাল মিয়া পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত জাহাঙ্গীর ফকির উপজেলার বাইনচটকি এলাকার মৃত তাজেম আলী ফকির ও মৃত নুর জাহানের ছেলে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ