September 15, 2026, 1:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

উত্তর গুজরায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের বার্ষিক পূজা ও লীলা কীর্তন অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা পরাধরের বাড়িতে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের বার্ষিক পূজা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবদিগন্ত সংঘের উদ্যোগে জগতের সকল জীবের মঙ্গল কামনায় এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মনমুগ্ধকর লীলা কীর্তন। এতে সুরের মাধুর্যে ভক্তদের হৃদয় ভরিয়ে দেন চট্টগ্রামের বিশিষ্ট বেতার ও টেলিভিশন শিল্পী শ্রীমান সৌরভ সাহা (দামপাড়া, চট্টগ্রাম)। তাঁর সুললিত কণ্ঠে পরিবেশিত কীর্তন উপস্থিত শত শত ভক্তকে গভীরভাবে বিমোহিত করে।

দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের পূজা ও যজ্ঞ, বিশেষ প্রার্থনা ও পুষ্পাঞ্জলি, ভক্তিমূলক সংগীত পরিবেশন, লীলা কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। শুরু থেকেই ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়।

উক্ত পূজায় পৌরোহিত্য করেন উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত তপন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমরনাথ ব্রহ্মচারী, প্রিন্স চৌধুরী (শুভ)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক কাঞ্চন দাশ ও অর্থ সম্পাদক সুমন দে সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। এছাড়াও বক্তব্য রাখেন সম্রাট আচার্য্য, চন্দন দে ও সুজন দে।

আয়োজক সংগঠন নবদিগন্ত সংঘের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার দিনব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠান শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হয়। এতে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ