July 25, 2026, 5:01 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

ডেস্ক রিপোর্ট

ছাত্রদলের কর্তৃক মারাত্মক আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সশস্ত্র হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকার শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
আহত এই শিক্ষার্থীকে দেখতে ২৬ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে যান।
তিনি কিছু সময় আহত শিক্ষার্থী শিবির নেতা আশরাফুলের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার ওপর ভরসা রাখার পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ