July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধের দাবি : মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, আদর্শিক দৃঢ়তা, ত্যাগ ও সাংগঠনিক শৃঙ্খলাই একটি সংগঠনকে শক্তিশালী করে তোলে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ, পরিষদের অধিবেশন আহ্বান এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা সমাধানের দায়িত্ব সরকারেরই এবং এজন্য সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা, হয়রানি ও নিপীড়নের ঘটনা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে কর্মীদের মধ্যে আনুগত্য, ত্যাগ, শৃঙ্খলা ও দক্ষতা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, শুধু ভালো বক্তা হওয়াই যথেষ্ট নয়, বরং তৃণমূল পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে হবে।
সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর (এমপি)। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও জেলার তদারককারী মোঃ আব্দুল মতিন। এছাড়াও জেলা, শহর ও উপজেলা পর্যায়ের আমীর ও দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের বিভিন্ন পর্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ জোরদার, নতুন কর্মী সংগ্রহ, সাংগঠনিক প্রশিক্ষণ বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ