July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

তালতলীতে জেলেদের চাল আত্মসাৎ: চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করাইবাড়িয়া ইউনিয়নে জেলে প্রতি মাসে ৪০ কেজি হারে ৮৩৬ জেলে কার্ডের অনুকূলে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।

পরবর্তীতে বরাদ্দকৃত চাল কড়ইবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু উত্তোলন করে ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হয়। আর অবশিষ্ট ৭১ জেলে কার্ডের অনুকূলে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল তিনি আত্মসাৎ করেছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দূর্নীতির বিচার করতে হবে এবং আত্মসাৎকৃত চাল উদ্ধার করতে হবে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ