July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ডাংঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন স্বপন

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ডাংঙ্গা ইউনিয়ন এর চেয়াম্যান প্রার্থী হিসেবে পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি ডাংঙ্গা ইউনিয়ন পরিষদ সাবেক নির্বাচিত মেম্বার মরহুম সুলতান আহমদ ত্রর সন্তান ডাংঙ্গা ইউনিয়ন বাসীর মন জয় করে নিয়েছে, যে শফিকুল ইসলাম স্বপন কে ঘিরে জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা জোরালো হচ্ছে , স্থানীয় রাজনৈতিক অঙ্গন , সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে ।

স্থানীয় সূত্রে জানা যায় ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হাজ্বী শফিকুল ইসলাম স্বপন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শিক্ষা জীবনে ছাত্রদল শুরু করেন, রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা

বর্তমানে তিনি পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে তিনি নিয়মিত মাঠে কাজ করছেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন , আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এমনকি ২৮ দিন জেল হাজতে ছিলেন, শাররিক নির্যাতন করে শরীরের মেরুদণ্ড ভেঙে ফলে, তবে এমন প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি বরং তিনি আরো দৃঢ়ভাবে রাজনীতিতে সক্রিয় থেকেছেন, বিভিন্ন মামলা ও খেয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছেন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং নেতৃত্ব গুণের কারণে হাজ্বী মো শফিকুল ইসলাম অন্য সম্ভব প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বোর্ড দলীয় প্রতীক ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন, তাদের মতে দল মত নির্বিশেষে তার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে , আসন্ন ডাংঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যন পদ প্রার্থী হিসাবে পদ প্রার্থী হলে এই সমর্থন আরো বাড়বে এবং পলাশ উপজেলা সংসদ ড. মঈন খান এর বিশ্বস্ত কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন, এভারের নির্বাচনে হাজ্বী শফিকুল ইসলামের ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা, পাশাপাশি নির্বাচিত হলে ডাংঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসবে দেশ ও জাতীর সামনে তুলে ধরবেন,সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এলাকার জনগণেরা।

আনাদের প্রতিনিধি ডাংঙ্গা ইউনিয়নে ঘুরে বিভিন্ন জনের সাথে কথা বলে মনে করেন এইবারের নির্বাচনে আমরা আমাদের এলাকার লোক, যাকে সব সময় পাওয়া যায় তাকে নির্বাচিত করব,এমনটা জানিয়েছেন কাজৈর গ্রামের বাসিন্দা মমতাজ, তিনি বলেন আমরা বিপদ আপদে যাকে আমরা সবসময়ই কাছে পাই সে আমাদের স্বপন ভাই, গালিমপুর গ্রামের মোস্তফা জানান বিএনপির মতো এত বড় সংগঠনে ড. মঈন খান এর অবদান ভুলার মতো নয়,আস্থার আরেক নাম ডা. মঈন খান, আর মঈন খান এর আস্থাভাজন একজন কর্মী হিসেবে আছেন হাজ্বী শফিকুল ইসলাম স্বপন ভাই, যদি ও এই বার নির্বাচনে দলীয় মার্কা থাকছে না,তাই যে কোন মার্কাই স্বপন ভাই পায় আমাদের এলাকার জনগণ সেই মার্কা,সে যোগ্য প্রার্থী স্বপন ভাই কে বেছে নিবেন এটা আমার বিশ্বাস।

দাশপাড়া এলাকায় গ্রাম ডাক্তার বোরহান উদ্দিন বলেন, স্বপনের আব্বা দীর্ঘ দিন ডাংঙ্গা ইউনিয়ন পরিষদ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন, আল্লাহর রহমতে মরহুম সুলতান আহমদ পরিবারে কোন অভাব অনটন নেই, জনগণের থেকে কোনো কিছুর বিনিময়ে কাজ করতে হবে না, লোভ লালসার ঊর্ধ্বে থেকে জনগণের কাছের মানুষ কে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি আশাকরি।

অপরদিকে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী শফিকুল ইসলাম স্বপন আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর রহমতে আমার প্রিয় জনগণ যদি আমাকে নির্বাচিত করে ডাংঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়, তাহলে আমি জনগণের সন্মান যেন সব সমই অটুট থেকে সেই ভাবে কাজ করে যাবো, আমি মাদক মুক্ত, চাদাঁ মুক্ত ডাংঙ্গা ইউনিয়ন কে দেশবাসীকে উপহার দিতে চাই, আমি চিকিৎসা সেবা নিশ্চিত করবো,আমার ইউনিয়নেকে বাল্য বিবাহ মুক্ত করবো, ডা. মঈন খান এর হাতকে শক্তিশালী করতে,এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শকে লালন করে আমি তারুণ্যের অহংকার বাংলাদেশ প্রধান মন্ত্রী তারেক রহমানের দীর্ঘ আয়ু এবং ডা. মঈন খান এর সুস্বাস্থ্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ