September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় অসহায় পাখির পাশে দাঁড়িয়ে মানবতার উদাহরণ গড়লেন সুমন শেখ

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় এলাকায় ল্যাম্পপোস্টে আটকে পড়া একটি ঝুটশালিক পাখিকে ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিস্থিতি। অসহায় পাখিটির কিচিরমিচির ডাক আর অন্য পাখিদের উৎকণ্ঠিত ডানা ঝাপটানি দেখে পথচারীরাও থমকে দাঁড়ান। এমন সময় ঝুঁকি উপেক্ষা করে এগিয়ে এসে পাখিটিকে উদ্ধার করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ভ্যানচালক সুমন শেখ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সড়কের পাশে একটি ল্যাম্পপোস্টের মাথায় ঝুটশালিক পাখিটির পা আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই আশপাশের আরও অনেক পাখি জড়ো হয়ে কিচিরমিচির শব্দে সঙ্গীটিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে।

ঘটনাটি দেখতে স্থানীয় লোকজন জড়ো হলেও কেউ ল্যাম্পপোস্টে উঠে উদ্ধারের সাহস পাননি।

এ সময় উপজেলার গোয়ালঙ্ক গ্রামের মুজিবুর শেখের ছেলে ভ্যানচালক সুমন শেখ এগিয়ে আসেন। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি দ্রুত ল্যাম্পপোস্ট বেয়ে ওপরে উঠে আটকে পড়া পাখিটিকে সতর্কতার সঙ্গে মুক্ত করেন এবং নিরাপদে পাখিটি উদ্ধার করে মুক্ত করে দেন। সুমনের এই সাহসিকতায় উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়েন।

স্থানীয় স্কুল শিক্ষক দিপক গাইন বলেন, পাখিটিকে উদ্ধারের জন্য কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তাদের আসতে দেরি হচ্ছিল। এমন অবস্থায় সুমনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, অনেকেই শুধু দাঁড়িয়ে দেখছিল, কেউ ঝুঁকি নিতে চায়নি। সুমন যেভাবে এগিয়ে এসেছে, এটা সত্যিই মানবিকতার বড় উদাহরণ।

উদ্ধারকারী সুমন শেখ বলেন, পাখিটা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছিল। দেখে আর চুপ থাকতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে উঠে পড়ি। পাখিটাকে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে।

এ বিষয়ে স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল করিম বলেন, একটা ছোট প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলা সহজ নয়। সুমনের এই কাজ আমাদের সবাইকে মানবিক হতে শেখায়।

স্থানীয়রা জানান, সুমন শেখের এই মানবিক উদ্যোগ শুধু একটি ঝুটশালিক পাখির জীবনই রক্ষা করেনি, বরং সমাজে সহমর্মিতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ