July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফরিদপুরে মাদকাসক্ত ছেলে কে পুলিশে দিতে মায়ের অভিযোগ

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলের অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে এক মা।

নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে ছেলে ও নাতির বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার আলীর স্ত্রী চায়না বেগম।

চায়না বেগম তার মাদকাসক্ত ছেলে রাজু মোল্লা (১৮) এর বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে রাজু দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য রাজু তার বৃদ্ধ মা ও বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে আসছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজু মোল্লা নেশার টাকার জন্য বাড়িতে এসে ​বাড়ির আসবাবপত্র ভাঙচুর, তার মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে তাদেরকে আহত করে। এবং ​টাকা না দিলে পরিবারের সদস্যদের খুন করে ফেলার হুমকি দেয়।

ঘটনার পর বিকালে বৃদ্ধ স্বামীকে সাথে নিয়ে চায়না বেগম থানায় উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।

চায়না বেগম সাংবাদিকদের বলেন, রাজু আমার গর্ভজাত সন্তান হলেও তার অত্যাচারে আজ আমরা অতিষ্ঠ। নেশার ঘোরে সে যে কোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। পরিবারের মান-সম্মান ও জীবনের নিরাপত্তা রক্ষায় আমি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ