September 15, 2026, 8:04 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দাবি সংসদে তুললেন এমপি রাহাদ

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

রবিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় সংসদের বৈঠকে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা।

 

জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রতিটি নাগরিককে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নতুন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বর্তমান সক্ষমতা, সম্পদ ও প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়। শুধু শয্যা সংখ্যা বৃদ্ধি নয়, হাসপাতালের মানোন্নয়নে আধুনিক যন্ত্রপাতি ও জনবলও গুরুত্বপূর্ণ। জনসংখ্যা ও বেড অকুপেন্সি হার বিশ্লেষণ করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নির্মাণ বা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে এমপি শেখ মনজুরুল হক (রাহাদ) বলেন, বাগেরহাটবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সংসদে নিয়মিতভাবে বিষয়টি তুলে ধরছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ