September 15, 2026, 8:03 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাভাবিপ্রবিতে বিএসি অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে “BAC Accreditation Criteria and Preparation of Evidence” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন একটি অপরিহার্য প্রক্রিয়া। BAC-এর মানদণ্ড অনুসরণ করে প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে। শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।”

তিনি আরও বলেন, “শুধু নীতিমালা জানা যথেষ্ট নয়; বরং সঠিকভাবে ডকুমেন্টেশন ও প্রমাণ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক ও প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক।

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, Program Self Assessment Committee (PSAC)-এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে BAC-এর অ্যাক্রেডিটেশন মানদণ্ড, ডকুমেন্টেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রমাণ প্রস্তুতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আইকিউএসি পরিচালক জানান, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সেই মানদণ্ড অনুসরণে উৎসাহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ