July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ফরিদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন আওয়ামীলীগ কর্মীরা

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের উপর হামলা করে হাতকড়া পরা আসামি আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে তার কর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার মুন্সিরচর বাজার থেকে চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২) কে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় কবির খানের কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে মারধর ও লাঠিপেটা করে হাতকড়া পরা আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জল হোসেন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে। আওয়ামীলীগ নেতা কবির খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের মেজো ছেলে।

চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোরে পদ্মার মুন্সিরচর দুর্গম এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লাঠিয়াল বাহিনী পুলিশের উপর হামলা চালিয়ে ৫ পুলিশ সদস্যকে আহত করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেন।

এঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ