July 25, 2026, 4:58 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

সারাদেশের ন্যায় কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, সারাদেশের ন্যায় কালীগঞ্জেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ১৯২টি কেন্দ্র ও ১টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের স্কুল পর্যায়ে ৪৮টি কেন্দ্রে ৩১,০৬৬ জন শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুনমুন,ডা. আলামিন, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ