July 25, 2026, 6:38 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিবের পদত্যাগ

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা ইউনিটের যুগ্ম-সদস্য সচিব ও সরকারি গেজেটভূক্ত জুলাই যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পী ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাস্ততা দেখিয়ে পদত্যাগ করেছেন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাপ্পী তার নিজের ফেসবুক আইডিতে এবং সংগঠনের জেলার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করে পদত্যাগের এই ঘোষণা দেন।

পদত্যাগপত্রে সৈয়দ আব্দুল বাপ্পী তার উপর অর্পিত সকল দায়িত্ব থেকেও পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি একসাথে কাজ করার যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তার অনুপস্থিতিতে দলের লক্ষ্যে পৌঁছাক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর ইউনিটের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, আমরা তার মতামতকে স্বাগত জানাই এবং তাহার সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ