September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ : এড. এহসানুল মাহবুব জুবায়ের

ডেস্ক রিপোর্ট

আকস্মিক বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় একদিনে ১২ জন মানুষের মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ : এড. এহসানুল মাহবুব জুবায়ের
দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষের মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৯ এপ্রিল এক শোক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে একদিনে ১২ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বজ্রপাতে এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক, যা সহজে মেনে নেওয়া যায় না। আমি এই নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে বজ্রপাতে নিহতের ঘটনা খুবই মর্মান্তিক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে নিরীহ কৃষক ও শ্রমজীবী মানুষের এভাবে প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এটি শুধু সংশ্লিষ্ট পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। এই শোকে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সহনশীলতা দানের জন্য মহান রবের নিকট দোয়া করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস প্রদান এবং প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের বিপর্যয় থেকে হেফাজত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ