July 25, 2026, 5:10 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট

ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে কসোভোর ১৮তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে (১৯ এপ্রিল) রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত কসোভোর মান্যবর রাষ্ট্রদূত লুজিম পলনা-এর আমন্ত্রণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।
এ অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর মহামান্য রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউ এর প্রতি কসোভোর ঢাকাস্থ মান্যবর রাষ্ট্রদূত লুজিম পলনা-এর মাধ্যমে ১৮ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মিয়া গোলাম পরওয়ার উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি উভয় ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী অতিথিরা কসোভোর স্বাধীনতার এ গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ