September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় গ্রেফতার দুই

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ৪ টার দিকে উপজেলার খাগবাড়ী গ্রামে প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক (৬৫) নিহত হয়।

নিহত মনতোষ ঘটকের ভাগিনা পলাশ মধু ও নাতি তন্ময় ঘটক বলেন খাগবাড়ী গ্রামের মনতোষ ঘটকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে একই বাড়ির গৌরাঙ্গ ঘটকের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে রবিবার বেলা ৪ টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়,ঝগড়াঝাটির একপর্যায় গৌরাঙ্গ ঘটক ও তার ছেলে প্রশান্ত ঘটক মনতোষ ঘটক কে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পরে মৃত্যু বরণ করে। সাথে সাথে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।তারা আরো বলেন এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা,তমাল অধিকারী বলেন হাসপাতালে আনার পুর্বেই মনতোষ ঘটকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।নিহত মনতোষ ঘটক উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের সিদ্দেশ্বর ঘটকের ছেলে।

কোটালীপাড়া থানার পরিদর্শক মোঃ সফর আলী জানান এঘটনার পর অভিযান চালিয়ে পার্শবর্তী আগৈলঝাড়া থেকে গৌরাঙ্গ ঘটক ও প্রশান্ত ঘটককে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ