July 25, 2026, 7:54 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সোশ্যাল কমপ্লিয়েন্স কর্মসূচির আওতায় পরিচালিত ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত এর সভাপতিত্বে সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তর আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।

সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান-এর তত্ত্বাবধানে প্রজেক্ট অফিসার আরিফ রাব্বানীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রাবেয়া খাতুন, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত বীর, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শামীম আহমেদ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. আবু বকর সিদ্দিক নয়ন ও আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সেক্টরের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ