September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিরোধীদলীয় নেতার বিবৃতি
আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ১৯ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। একই সঙ্গে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।
তিনি আরও বলেন, পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য অতীব জরুরি। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ