July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হরমুজ প্রণালি বন্ধের পর এবার শত্রুপক্ষকে ভয়ংকর বার্তা- মোজতবা খামেনির

আর্ন্তজাতিক ডেস্ক

একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। সেইসঙ্গে এবার যুক্তরাষ্ট্রকে ভয়ংকর এক বার্তাও দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

শনিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে, শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের ‌নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া বার্তায় যুদ্ধের সময় ওই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রশংসা করেন তিনি।

মোজতবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী শত্রুদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। ইরানি ড্রোন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত করেছে।

এর আগে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ জারি থাকায় শনিবার তেহরানে যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পূর্বাবস্থায় ফিরে এসেছে। সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ জারি থাকা পর্যন্ত এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরদিন সকালেই এই ঘোষণা দেয় ইরানের সামরিক বাহিনী। ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে তেহরান যতক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কিন অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ