July 25, 2026, 3:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোহনপুরের সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকাল

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, সিনিয়র সাংবাদিক মোজাহারুল ইসলাম আর আমাদের মাঝে নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ১৭ই এপ্রিল রাত ১১,৩০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোজাহারুল ইসলাম দীর্ঘদিন যাবত দৈনিক আমাদের রাজশাহী ও পরবর্তী দৈনিক উপচার পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি শুধু একজন সহকর্মী ছিলেন না, ছিলেন একজন অভিভাবক সুলভ মানুষ। সাংবাদিকতায় পথ চলার অনেক শিক্ষা, সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। তার সহজ-সরল আচরণ, মানুষের প্রতি ভালোবাসা আর পেশার প্রতি নিষ্ঠা আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।

তার জানাজা শনিবার বেলা ১১.০০ টায় ৪নং মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক গোরস্হানে দাফন সম্পূর্ণ হয়েছে। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ