September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাড়ল জ্বালানি তেলের দাম, রাত থেকেই কার্যকর

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধি পেয়েছে।

সংশোধিত দাম আজ রাত ১২টার পর থেকে (১৯ এপ্রিল) কার্যকর হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী- ডিজেল প্রতি লিটার ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, পেট্রল প্রতি লিটার ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, অকটেন প্রতি লিটার ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, কেরোসিন প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও এ সমন্বয় করা হয়েছে।

এর আগে এপ্রিল মাসের শুরুতে আমদানি খরচ ও সরবরাহ চাপ বাড়লেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তখন ডিজেলের দাম ছিল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার।

জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। মার্চ-জুন প্রান্তিকে ডিজেল ও অকটেনের জন্য ভর্তুকির প্রয়োজন প্রায় ১৬ হাজার ৪৫ কোটি টাকা। এছাড়া এলএনজি আমদানির জন্য একই সময়ে আরও ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ