September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় গভীরনলকূপ দখল বিষয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে অপারেটরের বক্তব্য

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

গত ১৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে দৈনিক সোনালী সংবাদ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অননিউজ টুয়েন্টি ফোর এবং গত ১৭ এপ্রিল যুগান্তর ও নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে বাগমারার যোগীপাড়া গ্রামের গভীরনলকূপ দখলের বিষয়ে শ্রকাশিত সংবাদে যে তথ্য পরিবেশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন অপারেটর নজিবর রহমান।

তিনি যোগীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি। এ প্রসঙ্গে ওই গভীরনলকূপের অপারেটর নজিবর রহমান একটি লিখিত বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন- কৃষকদের জমিতে সেচসুবিধার জন্য প্রায় ১৮ বছর আগে গভীরনলকূপটি স্থাপন করা হয়। এরপর থেকেই আজিজার রহমান অপারেটর ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কৃষকদের বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তাকে বাদ দেওয়া হয়।

গভীরনলকূপটি পরিচালনা অনিশ্চিত দেখা দিলে চলতি মওসুমে কৃষকদের দাবির প্রেক্ষিতে তাকে (নজিবর রহমানকে) অপারেটর করা হয়। চলতি মওসুমে এখনো জমিতে ধান লাগানই শেষ হয়নি। অথচ অপারেটর নজিবর রহমান এবং তার সহযোগী স্থানীয় আ.লীগ নেতা কামাল হোসেন ও আব্দুল খালেকের যৌথ সিদ্ধান্তে গভীরনলকূপটি পরিচালিত হওয়ায় কৃষকদের কাছে থেকে অতিরিক্ত সেচভাড়া আদায় করা হচ্ছে এবং কৃষকদের জমি থেকে চার ভাগের এক ভাগ ধান কেটে নেওয়া হয় বলে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে তিনি আরো দাবি করেছেন গভীরনলকূপটি বর্তমানে বিএমডিএ এর নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে কোনই অনিয়ম করা হয়নি। প্রকৃতপক্ষে এলাকার স্বার্থানেষী একটি মহল সড়যন্ত্র করে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকায় অপ্রপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ