September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজেদের হাতেই পরিচ্ছন্নতা: রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কার্যালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সরকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও সিঁড়ির হাতল পরিষ্কার করেন।

এ সময় তাদের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে দেখা যায়, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেনকে। তারা ঝাঁটা হাতে নিয়ে নিজ উদ্যোগে অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজের কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। সরকারি নির্দেশনার পাশাপাশি এটি আমাদের নৈতিক দায়িত্বও।”সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ সরকারি দপ্তরগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ