September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালি নিরাপদ করতে আন্তর্জাতিক মিশনের ঘোষণা স্টারমারের

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানালেও এই সমস্যার একটি ‘দীর্ঘমেয়াদী ও কার্যকর’ সমাধানের ওপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

স্টারমার বলেছেন, বিশ্বনেতারা একজোট হয়ে এই বার্তাই দিচ্ছেন যে- হরমুজ প্রণালি অবশ্যই কোনো ধরনের অতিরিক্ত শুল্ক বা বিধিনিষেধ ছাড়াই উন্মুক্ত রাখতে হবে।

বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে পরিবেশ অনুকূলে আসার সাথে সাথেই বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার আহ্বান জানান তিনি।

নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষার ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন শুরু হবে”।

“এই মিশনটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষামূলক,” বলেন তিনি।

এর রূপরেখা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে লন্ডনে একটি বিশেষ পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হবে। স্টারমার জানান, ইতোমধ্যে অন্তত ১২টি দেশ এই মিশনে সামরিক সরঞ্জাম ও সম্পদ দিয়ে সহায়তা করতে সম্মত হয়েছে।

বক্তব্যের শেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, সাধারণ মানুষ এখন সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা ফিরে আসা দেখতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ