September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

‘সম্পূর্ণ নিরাপদ’ না হলে শিপিং কোম্পানিগুলো হরমুজ প্রণালি ব্যবহার করবে না

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালিকে “সম্পূর্ণ উন্মুক্ত” ঘোষণা করলেও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই মুহূর্তে এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না।

প্রাথমিক বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, শিপিং কোম্পানিগুলো এখনো নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি তেল ও গ্যাস ট্যাংকার অপারেটর বিবিসিকে জানিয়েছে, ইরানের এই বিবৃতিতে আপাতত তাদের অবস্থানে “কোনো পরিবর্তন আসেনি”।

প্রতিষ্ঠানটি বলেছে, “আমরা কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। আমাদের কোম্পানির সিদ্ধান্ত হলো- আমরাই সবার আগে এই প্রণালি দিয়ে যাওয়ার ঝুঁকি নেব না”।

অন্যদিকে, এই অঞ্চলে তেল ট্যাংকার পরিচালনাকারী অন্যতম বড় প্রতিষ্ঠান স্টেনা বাল্ক জানিয়েছে যে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

প্রতিষ্ঠানটি বলেছে, “আমাদের ক্রু এবং জাহাজের নিরাপত্তাই রুট নির্ধারণের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা এটি চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত না হতে পারছি, ততক্ষণ আমরা এই প্রণালি দিয়ে যাতায়াত করব না”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ