September 15, 2026, 5:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংবিধান ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি। তিনি বলেন, সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে জনস্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্যকে রাজপথে নামতে বাধ্য হতে হচ্ছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘জেলা ও মহানগরীর সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ক্ষুণ্ণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক এক উপদেষ্টা এবং বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, ওই নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তবে সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই জনগণের এজেন্ডা নিয়ে সরব থাকবে তার দল। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের দল জনগণের পাশে থাকবে।

অতীতের ফ্যাসিবাদের চেয়ে ‘নব্য ফ্যাসিবাদ’ আরও ভয়ংকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের সূচনা হয়েছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

সংসদে দেশের চলমান সংকট নিয়ে আলোচনা করতে নোটিশ দিলেও তা নাকচ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাদাকে সাদা বলুন, বাদামি বা কালো নয়। আমাদের বক্তব্য আংশিক নয়—পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ