September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফাইনাল ও পুরস্কার বিতরণী

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর ঐতিহাসিক কালেক্টর খেলার মাঠে ভাটাপাড়া যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলাদেশের এলাকা ভিত্তিক প্রথম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ VPL-এর ১৩তম আসরের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জমজমাট এই ফাইনালে মুখোমুখি হয় কোকো স্মৃতি ক্লাব ও ফ্রেন্ডস এম্পায়ার।

টসে জয়ী হয়ে ফ্রেন্ডস এম্পায়ারের অধিনায়ক আব্দুল্লাহ মামুন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে কোকো স্মৃতি ক্লাবের অধিনায়ক মোঃ জিমুর নেতৃত্বে দল নির্ধারিত ওভারে ১৪০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ফ্রেন্ডস এম্পায়ার। প্রথম ওভারেই মাত্র ১ রান সংগ্রহ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় দলটি। এরপর ম্যাচে ফিরে আসার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে জয় অধরাই থেকে যায়। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান, কিন্তু সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে রানার্সআপ হয় ফ্রেন্ডস এম্পায়ার। অন্যদিকে দারুণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোকো স্মৃতি ক্লাব।

খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র রাসিক জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি: মোঃ আরিফুজ্জামান সোহেল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বজলুর রহমান কচি ও সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান, রাজপাড়া থানা যুবদলের সভাপতি মো: শাহানুর ইসলাম মিঠু, ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ জামিল দিপন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটাপাড়া যুব সংঘের সভাপতি মোঃ নাসির উদ্দিন।

প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর এই আয়োজন ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ