October 30, 2026, 11:57 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ভারত হরমুজ প্রণালি সুরক্ষায় ব্রিটেন-ফ্রান্সের জোটে

আর্ন্তজাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন বিশেষ উদ্যোগে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সংকীর্ণ সামুদ্রিক পথে তেল ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগ দেখা দিয়েছে। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী অপরিশোধিত তেল সরবরাহের প্রধান পথ এবং ভারতের জ্বালানি আমদানির একটি বড় অংশ এই করিডোর দিয়েই পরিবাহিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্স ও যুক্তরাজ্যের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠক শুরু হলে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।

সামুদ্রিক বাণিজ্যে বাধা রোধ এবং উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্যারিসে বর্তমানে ৪০টিরও বেশি দেশ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন এই জোট জোর দিয়ে বলেছে, যুদ্ধ শেষ হওয়ার পরেই কেবল এই অভিযান শুরু হবে।

অংশগ্রহণকারী দেশগুলো জানিয়েছে, তারা এই মিশনে যুদ্ধজাহাজ, জনবল এবং মাইন অপসারণে প্রয়োজনীয় সহায়তা পাঠাতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ