September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

‘ধান গাছ সব পুইড়া যাইতাছে’

ডেস্ক রিপোর্ট

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, ডিজেল না পাওয়ায় বোরোসহ বিভিন্ন আবাদি জমির সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করতে হচ্ছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।

উপজেলার হরপার ফিলিং স্টেশনে শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকেরা ডিজেলের জন্য ড্রাম নিয়ে ভিড় জমান। দুপুর পর্যন্ত শতাধিক কৃষককে ডিজেলের জন্য এ পাম্পে অপেক্ষা করতে দেখা যায়।

বেলা দুইটার দিকে হরপার পাম্পে তেল পাওয়ার আশায় দীর্ঘ লাইনে ছিলেন উপজেলার পাচলদিয়া এলাকার কৃষক নান্নু মিয়া। তিনি এবার দুই কানি (প্রায় ৭০ শতাংশ) জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ডিজেল সংকটে জমিতে তিনি সেচ দিতে পারছেন না। নান্নু মিয়া বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত তেলের জন্য পাম্পে লাইনে ছিলাম। অপেক্ষা করেও তেল পাইনি। শুক্রবার সকাল থেকে আবারও তেলের জন্য লাইন ধরছি। জমির ধান গাছ সব পুইড়া যাইতাছে। দুঃখে বুকটা ফাইট্টা যাইতাছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ