September 15, 2026, 3:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশে পরিশোধিত জ্বালানির মজুদ ‘ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে’- জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল পরিদর্শন শেষে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে “জ্বালানির কোনো ধরনের ঘাটতি নেই” এবং সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এপ্রিল এবং মে মাসের যে অভ্যন্তরীণ চাহিদা, তার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেল ইতিমধ্যেই মজুদ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মি. অমিত বলেন, “এপ্রিল এবং মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। এখন আমরা মূলত জুন মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।”

জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার এখন একক কোনো উৎসের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির ওপর জোর দিচ্ছে বলেও জানান তিনি।

ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “সাময়িকভাবে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি (উৎপাদন সক্ষমতা) কিছুটা কম্প্রোমাইজড হয়েছে।” তবে এর জন্য জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ