September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

ডেস্ক রিপোর্ট

অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিগত ১২ দিন ধরে চিকিৎসাধীন আছেন।
 শুক্রবার, (১৭ এপ্রিল ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাকে দেখতে হাসপাতালে যান। তিনি কিছু সময় তার পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরম করুণাময় মহান আল্লাহ তা’য়ালার কাছে তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন।
এছাড়া তিনি উপস্থিত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার রহমতের ওপর ভরসা রাখার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ